প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
Voice of Chittagong
Voice of Chittagong Chittagong
+8801823605363 | admin@voiceofchittagong.com
সারাদেশ

আনোয়ারায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সম্মেলন,সভাপতি সজল, সাধারণ সম্পাদক মনসুর

সভাপতি নির্বাচিত হয়েছেন সজল মিত্র এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডি. এইচ. মনসুর।
প্রতিবেদক: Voice of Chittagong প্রকাশ: Nov 7, 2026 প্রিন্ট: 09 Nov 2026, 06:06 PM
আনোয়ারায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সম্মেলন,সভাপতি সজল, সাধারণ সম্পাদক মনসুর
ছবি: সভাপতি সজল, সাধারণ সম্পাদক মনসুর
আনোয়ারায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা শাখার মতবিনিময় সভা ও গ্রাম ডাক্তার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সজল মিত্র এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডি. এইচ. মনসুর।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কাফকো সেন্টারস্থ একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক গ্রাম ডাক্তার মন্টু মোহন নাথের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডি. এইচ. মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গ্রাম ডাক্তার মাহমুদুল হাসান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার রনজিত কুমার দাস। সম্মেলনের উদ্বোধন করেন গ্রাম ডাক্তার মো. শফিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মনজুরে আলা সনেট। এ সময় বক্তব্য দেন আশুতোষ নাথ, সরওয়ার আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মন্টু মোহন নাথ, সহ-সভাপতি রফিক আহমদ, মোহাম্মদ সরওয়ার আলম, মো. মণির চৌধুরী ও এম. এ. আজাদ।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবুল খায়ের, আশুতোষ নাথ ও মোহাম্মদ ইউচুপ। সাংগঠনিক সম্পাদক মনজুরে আলা সনেট এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ রফিক, মো. রহিম উদ্দীন ও অনিমেষ কান্তি শীল।

এ ছাড়া অর্থ সম্পাদক মো. সেলিম, প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেল, তথ্য ও গবেষণা সম্পাদক সনজিত কুমার নাথ, মহিলা বিষয়ক সম্পাদক নুর বাহার বেগম জামেনা, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন উত্তম মিত্র।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. দিদারুল ইসলাম, মো. নেজাম উদ্দীন, মো. জানে আলম, বাপ্পি দাশ, রাজীব নাথ, সুমন নাথ, লিটন কুমার শীল, কায়সার হামিদ, জিয়াউল হক, মো. শাহাব উদ্দিন ও মো. মাহাবুব আলম।

সম্মেলনে বক্তারা পল্লী অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রাম ডাক্তারদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গ্রাম ডাক্তারদের প্রতি আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Voice of Chittagong